শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হিরো আলমের গান শেয়ার করে এ আর রহমানকে খোঁচা সৃজিতের

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   67 বার পঠিত

হিরো আলমের গান শেয়ার করে এ আর রহমানকে খোঁচা সৃজিতের

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে উঠেছে সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।

সেই স্রোতে গা ভাসিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমও। নজরুলগীতি বিকৃতির প্রতিবাদে শামিল হয়ে এ আর রহমানের জনপ্রিয় ‘জয় হো’ গানটি গেয়েছেন তিনি। বিখ্যাত এই গানটি আলম গেয়েছেন নিজের মতো করেই। এমনকি বদলে ফেলেছেন সুরও।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন গানটির ভিডিও। সেই ভিডিও নিয়ে এক্সে (সাবেক টুইটারে) শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রতিশোধ হলো এমন এক খাবার যা শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে। বোঝাই যাচ্ছে, রীতিমতো এ আর রহমানকে খোঁচা দিতেই সৃজিতের এমন কাণ্ড।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করে তারা। ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা।

অবিস্মরণীয় এই যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে তৈরি হয়েছে বলিউডের অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। যেখানে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ।

গান বিকৃতির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ‘পিপ্পা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রায় কাপুর ফিল্মস। তবে এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো কথা বলেননি এ আর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com