শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমিরাতে দুই বাংলাদেশি স্কুলের এইচএসসিতে সাফল্য

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

আমিরাতে দুই বাংলাদেশি স্কুলের এইচএসসিতে সাফল্য

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।

রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে ৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯ জন পাস করেছেন। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ১ জন, এ পেয়েছেন ১৪ জন, এ মাইনাস পেয়েছেন ৭ জন, বাকিদের মধ্যে বি ৫ জন ও সি ২ জন। পাসের হার ৯০.৬২ শতাংশ।

এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠান থেকে এ পেয়েছেন ৬ জন এবং এ মাইনাস পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী, বাকিরা বি ও সি পেয়েছেন।

এবার শতভাগ পাস নেই দুটি স্কুলেই। তবে শিক্ষক ও অভিভাবক সবাই খুশি। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অভিভাবক এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবসময় সহযোগিতা করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com