শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পোল্যান্ড আ.লীগের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শাহরিয়ার সাকু

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   196 বার পঠিত

পোল্যান্ড আ.লীগের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শাহরিয়ার সাকু

সংগৃহীত ছবি

ইউরোপজুড়ে জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রীতি সম্মিলন এবং বিশেষ সাধারণ সভা করেছে পোল্যান্ড আওয়ামী লীগ। সভায় ব্যাপক আলোচনার ভিত্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানী ওয়ারশর একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা ডা. খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মজিবুর রহমান। দুইপর্বে বিভক্ত অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শাহরিয়ার সাকু, মোহাম্মদ মনিরুজ্জামান, এরশাদুর রহমান ও মাসুদুর রহমান তুহিন। বক্তব্য রাখেন শরীফ আহমেদ, এহতেশামুল হক সেতু, তানিয়া আফরিন, হাফিজুল ইসলাম মুরাদ, পলিন, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হুসেন অপু, সজীব চন্দ্র দাশ, জহির আহমেদ, মাসুদুর রহমান দোলন, শান্তনু দেবনাথ, নয়ন আহমেদ, এনামুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি জাতীয় সব শহীদ ও বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম۔ নজরুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব মুজিব সৈনিকদের একযোগে কাজ করতে হবে। প্রবাসে এখন বাংলাদেশ পরিচয় দিলে, বিদেশিরা প্রশংসা করে, একজন বাংলাদেশি হিসেবে তখন নিজেকে গর্বিত মনে হয়। বাংলদেশে এখন কোনো তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়নের রোল মডেল।

বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তার অগ্রযাত্রা কোনো অপশক্তির দ্বারা ভুলণ্ঠিত না হয়, সেদিকে সব প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিশেষ সাধারণ সভায় ব্যাপক আলোচনার ভিত্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা দেন। এতে সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার সাজু (শাহরিয়ার সাকু), সহ-সভাপতি খলিলুল কাইউম, সহ-সভাপতি শেখ এরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক তানিয়া আফরিন, যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও শাহ মুর্শিদি কামাল।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com