ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন

ব্যাংকের খবর ডেস্ক

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

Management

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন।

এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীসহ সকল জোন, শাখাপ্রধান এবং উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০১:৩৪ PM | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#