শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

সংগৃহীত ছবি

৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিশ্বরোড উপশাখা। ব্রাহ্মণবাড়িয়া শাখার অধীনে গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, হেড অব মার্কেটিং ও ইভিপি এ কে এম ছালাহ্ উদ্দিন খান, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও এসভিপি প্রবীর কুমার ভৌমিক, লজিস্টিক সার্ভিসেস ডিভিশনের প্রধান ও ভিপি প্রদীপ কুমার সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক ও এভিপি খন্দকার মো. মাহবুবুর রহমান, বিশ্বরোড উপশাখার ইনচার্জ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় বাসিন্দারা এখন ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আর্থিক কার্যক্রম সহজেই করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com