শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ব্যাংকে’র ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকে’র ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উদ্যোগে সম্প্রতি রাঙ্গামাটিতে দিনব্যাপী ‘ক্লাস্টারভিত্তিক অর্থায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এ. বি. এম. জহুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম অঞ্চল প্রধান মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবীর চাকমা, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান ও রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি আবদুল ওয়াদুদ।

এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক রাঙ্গামাটি শাখার প্রধান শ্যামল কান্তি বডুয়াসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখাপ্রধানগণ, ক্রেডিট ডেস্কের কর্মকর্তাবৃন্দ, রাঙ্গামাটি জেলার বর্তমান এবং সম্ভাব্য উদ্যোক্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com