এশিয়া কাপে কাল নামছে বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

এশিয়া কাপে কাল নামছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে পাকিস্তানের যুবারা। আগামীকাল দিনের প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

যুবাদের এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও জাপান। বয়স ভিত্তিক এই আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি। এছাড়া ১৫ সদস্যের দলে আছেন শেখ পারভেজ জীবন ও মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য।

আগের সংস্করণের মতো এ বছরও আটটি দেশ অংশগ্রহণ করেছে। যেখানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য দেশ এবং সংযুক্ত আরব আমিরাত, জাপান ও নেপাল বাছাইপর্বের দল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল: আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ, জেহাদুল হক জিহাদ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com