প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ

ব্যাংকের খবর ডেস্ক   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ

সংগৃহীত ছবি

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ওয়ালি উল মোর্শেদ।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন।

এস এম ওয়ালি উল মোর্শেদ ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসাবে প্রাইম ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষত ব্রাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম কম ডিগ্রি অর্জন করেছেন।

পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com