শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘ফাইটার’: হৃতিকের পারিশ্রমিক ৫০ কোটি, দীপিকারা নিলেন কত?

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

‘ফাইটার’: হৃতিকের পারিশ্রমিক ৫০ কোটি, দীপিকারা নিলেন কত?

সংগৃহীত ছবি

বলিউডের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তবে এখন থেকেই নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ, এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে এসেছে ছবিটির টিজার। যা দেখে মুগ্ধ তাদের ভক্তরা।

টিজারে অনিল কাপুর, হৃতিক রোশন ও দীপিকার লুক সবার মন জয় করেছে। টিজারে ধরা পড়েছে অ্যারিয়াল অ্যাকশনের হাড় হিম করা কয়েকটি দৃশ্য।

বিমানযোদ্ধার বেশে হৃতিক রোশন এই সিনেমায় হাজির হবেন। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। ‘ফাইটার’ ছবিতে এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন বলে খবর।

দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবির অন্যতম আকর্ষণ। এতে তাঁকেও হৃতিক রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। ‘ফাইটার’ ছবিতে ‘মিনল রাঠো’র রূপে আসছেন দীপিকা। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১৫ কোটি রুপি।

‘ফাইটার’-এ দেখা যাবে অনিল কাপুরকে। সিদ্ধার্থের এই ছবিতে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন ‘রাকেশ জয় সিং’ ওরফে রকির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবির জন্য অনিল কাপুর নিয়েছেন সাত কোটি রুপি।

এছাড়া টেলিভিশন জগতের তারকা অভিনেত্রী বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারকে ‘ফাইটার’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর পারিশ্রমিকের অঙ্ক হলো দুই কোটি রুপি।

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com