শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ড’ নামে সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করে ৪৫০ কোটি টাকা উত্তোলন করা হবে। বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে সাউথইস্ট ব্যাংকের টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। এছাড়া অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস ও ইউসিবি ইনভেস্টমেন্ট। আন্ডার রাইটার হিসেবে কাজ করছে রূপালী ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com