সোনালী ব্যাংকের সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

সোনালী ব্যাংকের সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, সব জিএম হেডেড শাখা ও সব জেনারেল ম্যানেজারস অফিস প্রধান, জেনারেল ম্যানেজারস অফিসের নিয়ন্ত্রণাধীন সব প্রিন্সিপাল অফিস প্রধান, সব শাখা প্রধান এবং ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৬ পিএম | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com