শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহান বিজয় দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

মহান বিজয় দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে ব্যাংক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এরপর তারা ব্যাংক ভবনের নিচে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে দিবসটি উদযাপনে শাপলা চত্বরে বেলুন ওড়ানো হয়।

পরে সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালনা পর্ষদের সদস্য ড. মো. মতিউর রহমান এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এসব কর্মসূচিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জেনারেল ম্যানেজারগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com