গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

সংগৃহীত ছবি

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রাঙ্গামাটিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের শততম শাখা এবং কুমিল্লার রামকৃষ্ণপুর বাজারে ১০১তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই দিনে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী রোডে, ঢাকার খিলগাঁও ও ফেনীর মুন্সিরহাটে আরও তিনটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে এই নতুন দুটি শাখা ও তিনটি উপশাখার অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার কুমিল্লার রামকৃষ্ণপুর শাখায় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও
গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৬ পিএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com