শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কত সম্পদের মালিক ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

কত সম্পদের মালিক ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

বলিউডের শক্তিশালী দম্পতিদের একজন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। কিন্তু সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে।

অনেকদিন ধরেই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। ছেড়েছেন শ্বশুরবাড়ি। থাকছেন মায়ের সঙ্গে। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়া দু’জনেই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আংটি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বচ্চন পরিবারে যে অশান্তি চলছে, তারই প্রমাণ মিলেছে অমিতাভ বচ্চনের সম্প্রতি একটি বাড়ি মেয়ের নামে লিখে দেওয়ার ঘটনায়। এরপর থেকেই ভক্তদের প্রশ্ন, যদি অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ ঘটে তাহলে সাবেক বিশ্বসুন্দরী কতটা সম্পত্তি পাবেন?

এই প্রশ্নের কারণও রয়েছে। তারকা দম্পতিদের বিচ্ছেদের পর একাধিকবার দেখা গেছে, স্বামীর সম্পত্তির ভাগ পান স্ত্রী। এদিক থেকে ঐশ্বরিয়ার নিজের সম্পত্তির পরিমাণও কম নয়। যদি বচ্চন পরিবারের থেকে কোনো কিছুই সে গ্রহণ না করেন, সেক্ষেত্রে কত কোটির সম্পত্তি থাকবে ঐশ্বরিয়ার কাছে?

২০২৩ সালের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া বর্তমানে ৭৭৬ কোটি রুপির মালিক। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

এছাড়াও মডেলিং, বিজ্ঞাপন, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েও প্রচুর টাকা আয় করেছেন অভিনেত্রী। যুক্ত রয়েছেন বিভিন্ন সংস্থার সঙ্গে। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও উপস্থিত হতে দেখা যায় তাকে। সেখান থেকেও আয় হয় এই অভিনেত্রীর।

সিনেমাপ্রতি ১০-১২ কোটি রুপিও নিয়ে থাকেন ঐশ্বরিয়া। বিজ্ঞাপনের জন্য নেন ৫-৬ কোটি। এছাড়াও দুবাইয়ে ঐশ্বরিয়া অভিষেক জুটির ১৬ কোটি রুপির বাড়ি ও বান্দ্রায় ২০ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলোর অংশীদার তিনি।

রোলস রয়ে, মার্সিটিজ, অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর। যেগুলোর মুল্য কোটি কোটি টাকা। তাই বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবুও প্রায় হাজার কোটি টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে নায়িকার।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com