আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত

আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু

সংগৃহীত ছবি

আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল ও লংকাবাংলা ফাইনান্সের যৌথ উদ্যোগে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে করে ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা, কিডনি স্ক্রিনিং সেবাসহ কিডনি রোগীরা নানা সেবা পাবেন।

রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন চালু হওয়ায় ডায়ালাইসিস সেন্টারটি সম্পূর্ণ আধুনিক সুবিধা সম্পন্ন। এখান থেকে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন মাইলফলক স্থাপনে পাশে দাঁড়ানোর জন্য লংকাবাংলা ফাইনান্সসহ সকল অংশীদারদের ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন চালু হওয়া ডায়ালাইসিস সেন্টার থেকে যেসব সেবা পাবেন রোগীরা :

১. ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা।

২. কিডনি স্ক্রিনিং সেবা।

৩. ২৪ ঘণ্টা হিমো ডায়ালাইসিস, সংকটাপন্ন রোগীদের জন্য ICU ও SLED মেশিনে ডায়ালাইসিস সেবা।

৪. দক্ষ ডায়ালাইসিস টিম দ্বারা স্বল্প খরচে মানসম্মত ডায়ালাইসিস সেবা।

৫. জার্মানির সর্বাধুনিক ও উন্নতমানের ‘ফ্রেসিনিয়াস’ মেশিন দ্বারা ডায়ালাইসিস সেবা।

চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কথা বলা যাবে ০১৮৪৭৩৫৯২১৭- এই নাম্বারে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ পিএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com