শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক পিএলসি ও এয়ার এ্যাস্ট্রার চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত

প্রাইম ব্যাংক পিএলসি ও এয়ার এ্যাস্ট্রার  চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি এয়ার এ্যাস্ট্রার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে এ চুক্তি সম্পাদন করা হয়।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেবিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তা এয়ার এ্যাস্ট্রাতে অভ্যন্তরীণ রুটে বেস ফেয়ারে ১০% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং এয়ার এ্যাস্ট্রার হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোজাম্মেল হক ভুঁইয়া নিজ

নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভুঁইয়া এবং এয়ার এ্যাস্ট্রার

মার্কেটিং অ্যান্ড সেলস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আরিফ উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এয়ার এ্যাস্ট্রা হলো ব্যক্তি মালিকানাধীন দেশের যাত্রীবাহী একটি বিমান সংস্থা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com