শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

সংগৃহীত ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে।

জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ শনিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ স্মারক হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বায়রার সভাপতি মো. আবুল বাশার এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী ম. রেজাউল করিমসহ মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com