জাতীয় ডেস্ক
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআই-এর ৫ সদস্যের ইসির সঙ্গে বৈঠক হয় কমিশনের। বৈঠকে এ বিষয়ে জানতে চেয়েছে দুই প্রতিনিধি দল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত থাকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সদস্যরা হলেন-মিসেস নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক। তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি
Posted ০১:৩৯ PM | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com