শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের দোয়া মাহফিল

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   55 বার পঠিত

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম, পরিচালকবৃন্দ সর্বজনাব ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ইতোমধ্যে অর্জিত সাফল্যের জন্য শুকরিয়া আদায় এবং শরিয়াহ পথে অবিচল থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক যেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ শাখাসমূহের প্রধান এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২০২১ সালের ০১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক সম্পূর্ণরুপে শরিয়াহ্- এর ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com