শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুশান্তের নিথর দেহ দেখে কী অবস্থা হয়েছিল অঙ্কিতার?

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   72 বার পঠিত

সুশান্তের নিথর দেহ দেখে কী অবস্থা হয়েছিল অঙ্কিতার?

সংগৃহীত ছবি

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল। তারও আগে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে প্রেম ভাঙে অভিনেতার। কিন্তু এত বছর পরেও মাঝে মাঝেই অঙ্কিতার আলোচনায় চলে আসেন সুশান্ত। নায়কের মৃত্যুর পর অনেক কথাই বলেছিলেন অঙ্কিতা। সম্পর্ক ভাঙলেও সুশান্তের জন্য যে তার মনের কোণে জায়গা রয়ে গেছে, সে বিষয়টি বোঝা যেত অঙ্কিতার কথায়।

এই মুহূর্তে ‘বিগ বস্‌ ১৭’-র প্রতিযোগী অঙ্কিতা। সেখানে অভিনেত্রীর অন্য এক রূপ দেখতে পাচ্ছেন ভক্তরা। বিগ বসের বাড়িতেও নানা আলোচনার মধ্যে উঠে আসে সুশান্তের কথা। প্রতিযোগীদের মধ্যে অনেকেই আগ্রহী নায়কের বিষয়ে জানতে। তাই অঙ্কিতাকে অনেক সময়ই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।

তেমনই একদিন গল্প করতে করতে প্রতিযোগী মুন্নারা চোপড়া তাকে প্রশ্ন করেন, সুশান্ত সম্পর্কে কাউকে নেতিবাচক মন্তব্য করতে দেখলে তিনি কী করেন? প্রশ্ন শুনে অঙ্কিতা উত্তর দিয়েছিলেন যে, কেউ কোনো নেতিবাচক মন্তব্য করছে দেখতে পেলেই তিনি তাদের ব্লক করে দেন। তা শুনে মুন্নারা বলেন, আমার ছবিতে কোনো নেতিবাচক মন্তব্য পড়লে আমি এড়িয়ে যাই। তখনই অঙ্কিতা বলেন, সুশান্তের মৃত্যুর পর এত খারাপ খারাপ কথা শুনতে হতো আমাকে, সেটা আমি নিতে পারতাম না। তাই বাধ্য হতাম। তাদের কথোপকথনে উঠে এল সুশান্তের মৃত্যুর দিনটির কথা।

অঙ্কিতা বলেন, যখন সুশান্তের নিথর দেহর ছবি দেখি, আমার হাত পা কাঁপছিল। এক জায়গায় স্থির হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, মানুষটার মাথায় কত কী ছিল! ও যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু চলে গেল। এক মিনিটে মানুষটা সবার কাছে ‘বডি’ হয়ে গেল।

গল্পের ছলে অঙ্কিতা নিজের অনুভূতির কথা আবারও প্রকাশ করলেন। সম্পর্ক না থাকলেও সুশান্তের মৃত্যুতে যে তিনি হতচকিত হয়ে গিয়েছিলেন, সে কথাই জানান অভিনেত্রী।

উল্লেখ্য, সুশান্তের চলে যাওয়ার পরেও এত দিন ধরে তার ডায়েরি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন অঙ্কিতা। এ কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন যুগলের ভক্তরাও।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com