শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘যেকোনো পরিস্থিতি’ মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

‘যেকোনো পরিস্থিতি’ মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার (৬ জানুয়ারি) থেকে আগামী বুধবার (১০ জানুয়ারি) পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে স্বাস্থ্য সেবা চালু রাখার পাশাপাশি ‘যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় শনিবার (৬ জানুয়ারি) থেকে বুধবার (১০ জানুয়ারি) পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও রুটিন কাজের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগীর আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Facebook Comments Box
advertisement

Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com