এমপি হওয়ার পরদিনই মিরপুরে সাকিব

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   199 বার পঠিত

এমপি হওয়ার পরদিনই মিরপুরে সাকিব

সংগৃহীত ছবি

গতকাল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। গত কয়েক সপ্তাহ এই নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে নির্বাচন শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব।

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজ বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে আসেন সাকিব। অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর আজই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৬ পিএম | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com