শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবি ব্যাংক ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

এবি ব্যাংক ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

এবি ব্যাংক পিএলসি. সারাদেশব্যাপী ছড়িয়ে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিলারদের নগদ লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ‘কালেকশন সেবা প্রদান চুক্তি’ স্বাক্ষর করেছে।

এবি ব্যাংক পিএলসির হেড অব বিজনেস ইফতেখার এনাম আওয়াল এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফিনানসিয়াল অফিসার আবু জাফর (এফসি এ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় এবি ব্যাংক পিএলসির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্স অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আমিনুর রহমান এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর হেড অফ কর্পোরেট ফিনান্স মোহাম্মাদ মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com