ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 86 বার পঠিত
সংগৃহীত ছবি
সম্প্রতি দেশের প্রথম সারির টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টার সিরামিকস লি-এর প্রকল্প সম্প্রসারণ এবং সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের ব্যাংকিং সলিউশনের জন্য মেঘনা ব্যাংক ‘ইনভেস্টরস মিট’ আয়োজন করে।
এ প্রকল্পের আওতায় মেঘনা ব্যাংক ১৭৫ কোটি টাকার প্রেফারেন্সিয়াল শেয়ার ও ঋণ তহবিল ব্যবস্থাপনায় লিড হিসেবে কাজ করবে।
মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিয়া সাদাত এ প্রকল্পের পিচ ডেক উপস্থাপনা করেন।
Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam