শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত

রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

গত ১২ ডিসেম্বর রূপালী ব্যাংকের শেয়ার দর ছিল ২৬.৩০ টাকায়। আর ১০ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৭.৬০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারের দাম বেড়েছে ১১.৩০ টাকা বা ৪৩ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com