দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় বুবলী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় বুবলী

সংগৃহীত ছবি

ঢালিউডে বেশ কিছু সিনেমায় অভিনয়ের পর এবার ওপার বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডে পা রাখলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। যেখানে এই নায়িকার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা সৌরভ দাস।

জানা গেছে, বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কলকাতার কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমার শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন বুবলী। সেখানেই সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন তিনি। এ বিষয়ে নায়িকা বলেন, আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। ভারতে সংবাদ সম্মেলনে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবো। অনুগ্রহ করে সবাই আমাকে সবসময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

থ্রিলারধর্মী এই ছবির কেন্দ্রে এক লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ আর বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয়।

নির্মাতা রাশেদ রাহা বলেছেন, ছবিতে ‘অঞ্জন’ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন, বিজয়ার পরে দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্য।

ইতোমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন এই তিন তারকা। বাকি রয়েছে ক্লাইম্যাক্স দৃশ্য। সেটার জন্য আগামী সপ্তাহেই পুরো টিম যাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। নির্মাণ শেষে ছবিটি ভারতেই মুক্তি পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৯ পিএম | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com