শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন সামিনা চৌধুরী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন সামিনা চৌধুরী

সংগৃহীত ছবি

পায়ে ব্যাথা পেয়ে ভালো নেই দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে এই সংগীতশিল্পী জানিয়েছেন তার পা মচকে গেছে। তবে কিভাবে পা মচকেছে সেটা জানাননি।

ওই ভিডিওতে দেখা যায়, দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন সামিনা চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘পা টা আবার মচকালো।’ এর আগেও একবার তার পা মচকেছিল-সেটাই জানিয়েছেন এই শিল্পী।

সামিনা চৌধুরী তার ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে সবাই তাকে শুভকামনা জানিয়েছেন। এই সংগীতশিল্পীর পা মচকানোর খবরে, ভক্তরাও মন খারাপ করেছেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

প্রসঙ্গত, সামিনা চৌধুরীর বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। ১৯৮৬ সালে প্রকাশিত হয় সামিনা চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম ‘শৈশবের দিনগুলো’। এটির গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নকীব খান। এরপর থেকে বাবার পথ ধরেই হেঁটে চলেছেন তিনি।

আধুনিক গানের তালিকায় কাওসার আহমেদ চৌধুরীর রচনায় লাকী আখন্দের সুরে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ সামিনা চৌধুরীকে কালজয়ী একটি গান। এছাড়া ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’র মতো অসংখ্য গান গেয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হিসেবে সামিনার জন্ম হয়েছিল ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সিনেমার গানের মাধ্যমে। সেই থেকে সিনেমার গানে নিয়মিত থেকেছেন তিনি। সামিনার জনপ্রিয় গানের মধ্যে আরো রয়েছে ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘হও যদি ঐ নীল আকাশ’ ইত্যাদি।

বহু সিনেমার গান কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এরমধ্যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘খোঁজ দ্য সার্চ’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘মায়ের চোখ’, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘তুমি আমার স্বামী’, ‘জন্ম তোমার জন্য’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘তোমাকেই খুঁজছি’, ‘দারুচিনি দ্বীপ’উল্লেখযোগ্য।

সিনেমা ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও সামিনা চৌধুরী মুগ্ধতা ছড়িয়েছেন। ২০০৬ সালে ‘রানীকুঠির বাকী ইতিহাস’ সিনেমায় ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন সামিনা চৌধুরী। এছাড়া তিনি একবার বাচসাস পুরস্কার এবং দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com