শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ১৯-২০ জানুয়ারি দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বেলাল আহমেদ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক সম্মেলনে ২০২৪ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, দেশী এবং আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মাঝেও আমাদের ব্যাংকে ইতিবাচক ধারায় থেকে ২০২৩ সাল অতিক্রম করেছে। ২০২৩ সালে তীব্র ডলার সংকটের মধ্যেও আমাদের ব্যাংকের রেমিট্যান্স আহরণের দিকটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি আশা করেন বিগত সময়ের মতো সবার ঐকান্তিক চেষ্টা ও অংশগ্রহণে ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com