শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়েছে গত ১৮ জানুয়ারি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমতিয়াজ ইউ. আহমেদ, রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম, মোস্তফা হোসেন ও মো. নাজিমউদ্দৌলা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৩ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ১০৪টি শাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা শিমু অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী ভারত
সম্মেলনে আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকবৃন্দ বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com