শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপের পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইউএস-বাংলার প্রতিনিধি দল

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

মালদ্বীপের পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইউএস-বাংলার প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

মালদ্বীপের পর্যটনমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম ফয়সালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্রতিনিধি দল। সোমবার (২৯ জানুয়ারি) প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ে গিয়ে সাক্ষাৎ করে।

এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বাধা-বিপত্তি ছাড়াই বাংলাদেশি টুরিস্টরা যেন মালদ্বীপে যেতে পারেন, সেই সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তারা পর্যটন খাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। যা আগামীতে দ্বিগুণ হবে বলে এসময় প্রত্যাশা করা হয়।

পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মালদ্বীপের পর্যটনমন্ত্রীকে বোয়িং ৭৩৭-৮০০ রেপ্লিকা উপহার দেওয়া হয়। মন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ঢাকা-মালদ্বীপ রুটে আরও ফ্লাইট বাড়ানোর অনুরোধ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com