গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখা উদ্বোধন

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   143 বার পঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখা উদ্বোধন

সংগৃহীত ছবি

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার পল্লবী, মাদারীপুরের পুরান বাজার এবং ফরিদপুরের বোয়ালমারীতে ভার্চুয়ালি এই উপশাখা তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২২ এএম | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com