শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূবালী ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

পূবালী ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

সংগৃহীত ছবি

পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ২৯০ জন অফিসার ও সিনিয়র অফিসারদের জন্য পাঁচ দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ এর আয়োজন করা হয়েছে।

সম্প্রতি মানব সম্পদ বিভাগ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীনদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সবধরণের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। পূবালী ব্যাংক সবসময় এ দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com