শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে লাখ টাকা জেতার সুযোগ

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে লাখ টাকা জেতার সুযোগ

সংগৃহীত ছবি

শুরু হয়েছে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স মার্কেটিং ক্যাম্পেইন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশে রেমিট্যান্স পাঠালে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি কার্যদিবসে নগদ ১ লাখ টাকা ও ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসী পাবেন ৩ লাখ টাকা, যার মধ্যে থাকবে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট।

প্রত্যেক বিজয়ীকে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে এ টাকা দেওয়া হবে। এ অফার চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ব্যাংক ২০২৪ সালের জানুয়ারি মাসেই ৭০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে যা দেশের মোট রেমিট্যান্সের ৩৫ শতাংশ।

তিনি জানান, ব্যাংকের একদল দক্ষ ও প্রশিক্ষিত জনবল ২৪ ঘন্টা রেমিট্যান্স সেবা দিয়ে যাচ্ছে। রেমিট্যান্স সেবা আরও সহজ করতে প্রতিটি শাখায় বিশেষ রেমিট্যান্স লাউঞ্জ স্থাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার প্রেম সুগুনেশ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও জেকিউএম হাবিবুল্লাহ।ব্যাংকের ডিএমডি মিফতাহ উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com