শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিমানে রচনাকে চিঠি দিল কে?

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

বিমানে রচনাকে চিঠি দিল কে?

সংগৃহীত ছবি

শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ‘দিদি নম্বর ১’ টেলিভিশন গেইম শো। ২০১০ সাল থেকে চলা এই অনুষ্ঠানের আবেদন কমেনি এতটুকুও। আর এর সবই সম্ভব হয়েছে এর সঞ্চালক জনপ্রিয় টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্য। এখনও মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা পান তা অবাকই করে দেওয়ার মতো। তেমনই এক ঘটনা ঘটেছে এই প্রেমের মাস ফেব্রুয়ারিতে। ভালোবাসামাখা চিঠি পেয়েছেন রচনা ব্যানার্জি। তাও আবার বিমানে।

এমন ভালোবাসা পেয়ে আবেগ প্রকাশ করতে ভোলেননি তিনি। এ খবর সামাজিক মাধ্যমেও জানিয়েছেন ছবি শেয়ার করে।

চিঠিটি তাকে দিয়েছেন রাশমি ও রিজা নামে দুই বিমানবালা। চিঠিতে তারা লিখেছেন, মাননীয় মিস ব্যানার্জি আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একটা মানুষ যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ। বিমানের সমস্ত কর্মীর পক্ষ থেকে ভালোবাসাও জানানো হয় তাকে।

এসময় চিঠির পাশাপাশি রাশমি ও রিজার সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি রচনা। বিমানে পাওয়া খাবারের ছবিও শেয়ার করেন। ক্যাপশনে দুই বিমানবালাকে ট্যাগ করে লেখেন, তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে ফেলেছে…। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল…। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাশমি ও রিজার।

প্রসঙ্গত, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শো-এর জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com