শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দিলেন পাপন

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দিলেন পাপন

সংগৃহীত ছবি

বহুল প্রতিক্ষিত বিসিবির বোর্ড মিটিং আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই মিটিংয়ে যোগ দিতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

দুপুর ২টা ২৫ মিনিটে মিরপুরে প্রবেশ করেন পাপন। এ সময় বিসিবির পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মূলত ক্রীড়ামন্ত্রী হওয়ায় এই শুভেচ্ছা প্রদান করা হয় পাপনকে।

বিসিবির অন্য যে কোনো সভার চেয়ে এবারের সভা কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। কেননা বোর্ড সভায় আলোচনার জন্য ঝুলে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ।

এ ছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই। ক্রিকেটারদের চুক্তির বিষয়টিও থাকবে এই সভায়। বিশ্বকাপ ব্যর্থতা দেখার জন্য যে কমিটি করেছিল বিসিবি, সেই রিপোর্টও তৈরী করে ফেলেছে তদন্ত কমিটি। সবমিলিয়ে বেশ বড় সিদ্ধান্তই আসতে পারে বিসিবির এই বোর্ড মিটিংয়ে। এর আগে সবশেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল ৬ মাস আগে।

এই সভার পরেই জানা যাবে নির্বাচক হিসেবে ইতি ঘটবে নাকি থেকে যাবেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ইস্যুতেও সমাধান খুঁজতে মরিয়া বিসিবি। বিশেষ করে তামিম ইকবাল নিজের সিদ্ধান্ত নির্বাচনের পরে জানাবেন বলেই ঠিক করে রেখেছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com