শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্পিকারের সঙ্গে কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

স্পিকারের সঙ্গে কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে তার কার্যালয়ে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিল রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে চলেছে।

স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কানাডা-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিল রহমান বলেন, কানাডাতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি অন্য যে কোনও সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে স্পিকারকে অবগত করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com