ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 266 বার পঠিত
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর জোনের কর্মকর্তাদের সম্মেলন সম্প্রতি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে (আইটি পার্ক) অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন ও ডিএমডি কাজী মো. রেজাউল করিম।
ব্যাংকের এসইভিপি মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জোনপ্রধান মো. শফিউল আজম। সম্মেলনে যশোর শাখাপ্রধান মো. সারোয়ার হোসাইন, কুষ্টিয়া শাখাপ্রধান মো. জয়নাল আবেদীন, নোয়াপাড়া শাখাপ্রধান মো. আসাদুজ্জামান এবং প্রধান কার্যালয়ের এভিপি এএম শহীদুল এমরান অংশ নেন।
Posted ২:১৬ পিএম | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam