ব্যাংকের খবর ডেস্ক
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
সংগৃহীত ছবি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৬৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, মো. তৌহিদুর রহমান ও মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
Posted ০২:১৪ PM | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com