শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমিরাতে ‘প্রবাসের ছিন্নপত্র’ বইয়ের প্রকাশনা উৎসব

প্রবাস ডেস্ক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

আমিরাতে ‘প্রবাসের ছিন্নপত্র’ বইয়ের প্রকাশনা উৎসব

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ৫২ জন প্রবাসীর লেখা ‘প্রবাসের ছিন্নপত্র’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে একসঙ্গে এত সংখ্যক লেখককে এক করতে পেরেছে বইটি।

চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’র মাধ্যমে অর্ধশতাধিক প্রবাসীর লেখা প্রকাশ করায় বইপড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান বক্তারা।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন।

আরবান রিডার্সের মুখপাত্র নওশের আলী বলেন, আরবান রিডার্স কোনো সংগঠন বা প্রতিষ্ঠান নয়, কেবল একটি উদ্যোগের নাম। আমরা কয়েক বছর ধরে প্রবাসীদের বই পড়ার পাশাপাশি লেখালেখিতে উৎসাহ দিয়ে আসছি। দুবাইয়ের প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলায় আরবান রিডার্স সক্রিয় অংশগ্রহণ করে একাধিক বই প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এবার একুশে বইমেলায় ‘প্রবাসে ছিন্নপত্র’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়।

চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’ কামরুল হাসান জনির সম্পাদনায় প্রকাশ হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। বইটিতে প্রবাসীদের মধ্যে ৫২ জন লেখক অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নারী ১২ জন, পুরুষ ৪০ জন। ঢাকার অমর একুশে বইমেলায় সাহিত্যদেশ প্রকাশনীর ৩৪০-৩৪১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com