শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবি চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবি চুক্তি

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা সেবায় ছাড় পাবেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো ও তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি) সম্প্রতি এ বিষয়ে করপোরেট চুক্তি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আইবিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে আইসিএমএবির সব ফেলো মেম্বার ও তাদের পরিবারের সদস্য এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থী ইসলামী ব্যাংক হাসপাতালগুলোতে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংকের পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ ও আবু সাঈদ মুহাম্মদ কাশেম।

আইসিএমএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

এ সময় ‘ইউজ হার্ট, নো হার্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইসিএমএবি আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন আইবিএফের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমদ।

এছাড়া আইবিএফের উদ্যোগে আইসিএমবিএ ভবন প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com