শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামীকাল বিপিএলে প্লে অফের দুই ম্যাচ

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

আগামীকাল বিপিএলে প্লে অফের দুই ম্যাচ

সংগৃহীত ছবি

আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সর্বশেষ দল হিসেবে প্লে অফে পা রাখে ফরচুন বরিশাল।

আগামীকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনিটর ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল বরিশাল ও চট্টগ্রাম।এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার নিশ্চিত করবে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

আগামীকালই সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

প্রথম রাউন্ডে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ছিল ফরচুন বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় চারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com