শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপে কারাবন্দী বাংলাদেশিরা পেল নতুন কাপড়

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

মালদ্বীপে কারাবন্দী বাংলাদেশিরা পেল নতুন কাপড়

সংগৃহীত ছবি

মালদ্বীপের জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (৩ মার্চ) মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বস্ত্র হস্তান্তর করেন। এ সময় মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ মালদ্বীপের কারাগারে বন্দী প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নেন এবং বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

উল্লেখ্য, সম্প্রতি হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের মাফুসী কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশি বন্দীরা বস্ত্র প্রদানের জন্য অনুরোধ জানান। পরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তহবিল থেকে তাদের বস্ত্র (লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি ইত্যাদি) দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com