শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন আব্দুল মতিন

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   141 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন আব্দুল মতিন

সংগৃহীত ছবি

মো. আব্দুল মতিন গত মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশার সূচনা করেন।

পরবর্তীতে তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় তিনি ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংকের মতো স্বনামধন্য ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষ সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষয়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ নেন। এছাড়া আব্দুল মতিন ব্যাংক খাতের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ‘ক্রেডিট অপারেশনস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস’ নামক একটি বই লিখেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com