শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহিন আফ্রিদির নতুন মাইলফলক

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

শাহিন আফ্রিদির নতুন মাইলফলক

সংগৃহীত ছবি

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন মাইলফলকে পৌঁছেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। টুর্নামেন্টটির তৃতীয় কোনো বোলার হিসেবে তিনি শততম উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এমন অর্জনের দিনে শাহিনের দল লাহোর কালান্দার্সও আসরের প্রথম জয় পেয়েছে। অথচ গত দুই আসরের চ্যাম্পিয়নরা এবার হারের বৃত্তেই আটকে ছিল এতদিন।

চলতি পিএসএলে প্রথম ৬ ম্যাচে টানা হারের পর লাহোরের সপ্তম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ফলে প্রকৃতির সহায়তায় তাদের ভাগ্যে একটি পয়েন্ট যুক্ত হয়, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। এবার নিজেদের অবদানেই প্রথমবারের মতো পূর্ণ পয়েন্ট পেয়েছে শাহিন আফ্রিদিরা। গতকাল (বুধবার) রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়েছে।

পিএসএলের ইতিহাসে প্রথম শততম উইকেটের কীর্তি গড়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন সাবেক এই ক্রিকেটার। পিএসএলে সবমিলিয়ে তিনি ১১৩ উইকেট শিকার করেছেন। যা এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেটশিকার। তার পরের অবস্থান হাসান আলির, তিনিও চলতি আসরেই শততম উইকেটের কীর্তি গড়েছেন। এখন পর্যন্ত পিএসএলে তার উইকেট ১০৭টি।

গতকাল একশ উইকেট পূর্ণ করা শাহিন আছেন সেই তালিকার তৃতীয় নম্বরে। লাহোরের ১৭ রানের জয়ের ম্যাচে এদিন ৪ ওভারে ৩২ রান খরচায় অধিনায়ক শাহিন ২ উইকেট নেন। পিএসএলের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি শাদাব খান। চলতি আসরে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারের শিকার ৮৭ উইকেট।

ইসলামাবাদের বিপক্ষে আগে ব্যাট করে শাহিনের লাহোর ১৬২ রানের পুঁজি গড়েছিল। তাদের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন রসি ভ্যান ডার ডুসেন। এছাড়া ঝোড়ো ব্যাটিং করা শাহিন আফ্রিদির ৩০ ও ডেভিড উইজির ২৪ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় লাহোর। জবাবে ব্যাট করতে নেমে শাদাবের দল মাত্র ৩৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। এরপর তাদের বড় হার ঠেকিয়েছেন আজম খান (২৯), ফাহিম আশরাফ (৪১) ও নাসিম শাহরা (২৭)। যদিও শেষ পর্যন্ত ইসলামাবাদ ১৪৫ রানে গুটিয়ে যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com