| শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 608 বার পঠিত
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শপিং। এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ১ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত মাসব্যাপী রাজধানীর অভিজাতিক এলাকা বনশ্রীতে নানজিং কমিউনিটি সেন্টারে বনশ্রী ঈদ আনন্দ মেলা- ২০২৪ অনুষ্ঠিত হবে।
ঈদের এই আনন্দকে আরো আনন্দময় করে তুলতে “বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল ” আয়োজন করছে “ঈদ আনন্দ মেলা – ২০২৪” মেলায় পাচ্ছেন একই ছাদের নিচে সূলভ মূল্যে ঈদের সমস্ত কেনাকাটার সুযোগ।
আগামী ১ লা রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত (মাসব্যাপি) নানজিং কমিউনিটি সেন্টার (স্বপ্ন সুপার শপ এর উপরে) ব্লক-বি,বনশ্রী মেইন রোড,রামপুরা। মাসব্যাপি মেলায় থাকছে, ইন্ডিয়ান – পাকিস্তানি ত্রি পিস,লন, জামদানী ও টাংগাইল শাড়ী, বোরকা, হিজাব, সেলোয়ার কামিজ,বাচ্চাদের পোশাক, জুয়েলারি,কসমেটিকস, জুতা, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবারের স্টল।
মেলায় আরো থাকছে-আকর্শনীয় অফারে প্লট,ফ্ল্যাট, ৫ তারকা হোটেলের শেয়ার বা মালিকানার সূবর্ণ সুযোগ।
মেলার টাইটেল স্পন্সর – ভাইয়া হাউজিং লি: গোল্ড স্পন্সর – গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্ট, কো:স্পন্সর -মারমেইড গ্রুপ। সাপোর্টেড বাই এম আই গ্রুপ।
তাই আর দেরি না করে চলে আসুন আমাদের “বনশ্রী ঈদ আনন্দ মেলায়”। আর লুফে নিন মেলা উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্শনীয় পুরস্কার।
মেলার আকর্ষণ হিসেবে থাকবে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০-২০% এর বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় আসার জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | faroque