শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিডনিতে নারী দিবসে সাংগঠনিক সৌন্দর্য দেখালেন সাজেদা

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   105 বার পঠিত

সিডনিতে নারী দিবসে সাংগঠনিক সৌন্দর্য দেখালেন সাজেদা

সংগৃহীত ছবি

নারী দিবসকে কেন্দ্র করে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা দেখালেন সাজেদা আক্তার। দেখালেন নারীবান্ধব আয়োজনের সৌন্দর্য। সিডনিতে মূলধারার রাজনীতিকসহ এক ছাদের নিচে হাজির করলেন দুই শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিডনির এম্ফোরিয়াম ফাংশন সেন্টারে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। আয়োজন করে ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া। এতে নেতৃত্ব দেন ওমেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট সাজেদা আক্তার সানজিদা, পরিচালনা করেন হেমা জোয়ার্দার।

শায়ান ইয়াসার জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্রিস ফুচার-কোলসের নেতৃত্বে প্রদর্শিত হয় সেলফ ডিফেন্স-স্টে সেফ অস্ট্রেলিয়া শো।

অনুষ্ঠানে বক্তব্য দেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. মার্ক কোরে, ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন কাউন্সিলের মেয়র বিলাল এল হায়েক, স্কট ফার্লো এমএলসি, ডেপুটি মেয়র রাচেল হারিকা, ডেপুটি মেয়র মাসুদ খলিল, রিজওয়ান চৌধুরী, সাবেক এমপি ওয়েন্ডি লিন্ডসে এবং লিবারেল উইমেন্স কাউন্সিলের সভাপতি বেরেনিস ওয়াকার।

অনুষ্ঠানে ১২ জন সফল নারীকে কমিউনিটিতে অবদানের জন্য দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। ক্রেস্ট প্রাপ্তরা হলেন– ডা. নাহিদ সায়মা, ডা. রোকেয়া ফকির কেয়া, ডা. নাজমুন নাহার, ডা. লাভলী রহমান, ডা. রুম্মানা আফরিন, তাসলিমা রহমান মুমু, সারা আহমেদ, এশা লামিয়া রহমান, ডা. ফাবিহা সিদ্দিক, তাসনিয়া আলম হান্নান, তানজিম খান ও নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন ডা. ফাবিহা সিদ্দিক, নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী ও মিঠু। উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক গত কয়েক বছর ধরে নারী দিবসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ উদ্যোগের জন্য তারা ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। শেষে নৈশভোজের আয়োজন করা হয়। ওমেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট সাজেদা আক্তার উপস্থিত নারীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২২ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com