শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওমানে শেখ মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক   |   বুধবার, ১৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

ওমানে শেখ মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

প্রবাসীদের আনন্দ-উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অগ্নিঝর্রা মার্চ উপলক্ষ্যে ওমান আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান শাখার আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে ও ওয়াহেদ আহমদ রাজনের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)।

এতে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম (সিআইপি), সাধারণ সম্পাদক এম এ আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নোমান, চট্টগ্রাম সমিতির সভাপতি ওমানের সভাপতি ও ওয়ার্ল্ড এন আরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী (সিআইপি), গালফ এক্সচেঞ্জের এমডি ইফতেখার উল হাসান চৌধুরী, আল বারাকা গ্রুপের এমডি আবু ইউসুফ, নাজিম উদ্দিন চৌধুরী সিআইপি, সিরাজুল হক সিআইপি, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাবুদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন উদ্দিন, হাটহাজারী সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার, বাংলাদেশ বিমান ওমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম।

এছাড়াও চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ (সিআইপি), হামেরিয়া ফুটবল একাদশের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম, ওমান আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাদেক হাসান, যুবনেতা হাকিম, যুবনেতা রিয়াজ, যুবনেতা মোজাহিদ চৌধুরী, যুবনেতা বেলাল উদ্দিন কিবরিয়া, নেতা রকি, হামিরে শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নোমান, সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ শুয়াইবুল বাবলুসহ ওমানের বিভিন্ন কমিউনিটি ও ফুটবল প্রেমী প্রবাসী বাংলাদেশিরা, আওয়ামী যুবলীগ ওমান শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। টান টান উত্তেজনা পূর্ণ ফাইনালে ৪০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৩-২ গোলে হামেরিয়া ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুরুম ফুটবল ক্লাব।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপিসহ গোল্ড তুলে আগত অতিথিরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com