অগ্রণী ব্যাংকে বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   147 বার পঠিত

অগ্রণী ব্যাংকে বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

সংগৃহীত ছবি

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ৮০তম ও ৮১তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সম্প্রতি এবিটিআইয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মহাব্যবস্থাপক মো. আমিনুল হক।

এতে সভাপতিত্ব করেন এবিটিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখার ৭৭ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় বক্তারা প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com