বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করল গ্রামীণ ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করল গ্রামীণ ব্যাংক

সংগৃহীত ছবি

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মিরপুর-২ এ অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, ‘বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতিই শুধু নন, বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে উঠেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে গ্রামীণ ব্যাংক।’

ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক- এই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের অঙ্গীকার।’

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ পিএম | রবিবার, ১৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com