ব্যাংকের খবর ডেস্ক
সোমবার, ১৮ মার্চ ২০২৪ প্রিন্ট
সংগৃহীত ছবি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অগ্রণী ব্যাংকের পরিচালক মফিজ উদ্দীন আহমেদ, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, মো. শাহাদাত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।
এ সময় অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ০১:০৯ PM | সোমবার, ১৮ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com